![]()
দন্দ
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০৪-০৩-২০২২ ইং
সকাল বেলায় খাবার বসে
দেখি বিল্লির কান্ড,
স্বামী-স্ত্রী দুজন মিলে
বাধিয়ে দেয় দন্দ।
ভালো করে খেয়াল করি
দন্দ লাগার কারণ,
রাগ করে হারিয়ে ছিলো
করে ছিলো বারণ।
বিড়াল ছানা দেখে বলে
বাবা কোথায় ছিলে ,
আমার জন্য হয়না মায়া
পাড়ার সকল বলে।
কান ধরেছি ওগো গিন্নী
আমায় করো মাপ
গিন্নী তখন হেসে বলে
ঠেলার নাম বাপরে বাপ।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)
অনেক অনেক ভালো লাগা রেখে গেলাম ।। অনন্য উপস্থাপন ।। ভালো থাকবেন সর্বদা ।। শুভ রাত্রি