পথিকের পথ

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

ওহে পথিক,
ফেলিও চরণ সঠিক।

রহিতে পারে পথ কন্টকে ভরা
ঝরিতে পারে সেথা ফুল
রক্তাক্ত হতে পারে চরণ দু’খানি
হয় যদি কোনও ভুল।

দলিয়না ঝরা পাতাগুলিকে
বধিওনা সেথা ফুলকলিকে
প্রভাতফেরী শেষে
পূর্ব গগনে উঠিল সূর্যমনি স্ফটিক।

অধরা রহিয়া যায়
বারেক ফিরিয়া চায়
আছেতো পড়িয়া সারা দিনমান
পা বাড়িয়োনাকো আর বেঠিক।

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।