![]()
গাই জীবনের গান
হাকিকুর রহমান
পূবের আকাশে উঠেছে সূর্য
নতুন দিনের শুরু
ভোরের আলোকে রাঙিয়েছে ভুবন
সাজিয়েছে শাখা তরু।
ইশারা আবার পথ চলিবার
সুনীল দিগন্তে
চেতনার শুরু নতুন করে আজ
প্রাণের সীমান্তে।
থিরি থিরি বহে দখীনা বাতাস
দেয় জুড়িয়ে প্রাণ
এসো পথে নামি দৃঢ় প্রত্যয়ে
গেয়ে জীবনের গান।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)