![]()
বৃষ্টি আসে গুরুগুরু গর্জনে,
বৃষ্টি নামে হাহাকারের স্ফুরণে।
বৃষ্টি আসে নদী–মাঠ ভিজিয়ে,
বৃষ্টি ধোয় আকাশ–বাতাস মুছিয়ে।
বৃষ্টি নামে কাজের বিরতিতে,
বৃষ্টি ভাসে উল্লাসের স্রোতেতে।
বৃষ্টি আসে স্রষ্টারই ইশারায়,
বৃষ্টি ঝরে প্রকৃতিরই চাওয়ায়।
বৃষ্টি নামে মেঘের বক্ষ চিরে,
বৃষ্টি ছুটে ঝড়ো হাওয়ার ভিড়ে।
বৃষ্টি আসে ময়ূরের নাচনে,
বৃষ্টি বাজে রিমঝিম গুঞ্জনে।
বৃষ্টি হাসে সুখের ঝিলিক দিয়ে,
বৃষ্টি ভাসে কৃষাণ হৃদয় ছুঁয়ে।
বৃষ্টি গর্জে কালবৈশাখীর ঝড়ে,
বৃষ্টি কাঁদে মনুষ্যত্বহীন ঘরে।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)