![]()
ভয়ানক এরা
সুব্রত পন্ডিত
সবচেয়ে ভয়ানক সেই মানুষগুলো—
যারা শিক্ষিত হয়েও অন্ধ;
নিজে বোঝে না, বোঝাতে চায়—
অবৈজ্ঞানিক পথের ছন্দ।
ভয়ংকর এরা, ভয়ানক এরা
এদের দৌরাত্মে বাঘ সিংহও পড়ে মারা
শুধু-ই ভয়াল রূপে ছড়ায়—
সুগন্ধি-গন্ধের ভেতর দ্বন্দ্ব।
ভয়াল এরা, ভয়ানক এরা…..
শেষে সত্যকেও করতে চায়—
নিজের ঘরে বন্ধ।
এদের হতে সাবধান।
ভয়ানক এরা…..
ভ-য়া-ন-ক এরা।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)