ভাঙনের বিয়োগের দশা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

শালুক-দিঘীতে শশধরের নেমে আসার মতো
এখানে কবি হওয়া এক দুর্ঘটনা মাত্র
অথবা হিমালয় পেরিয়ে হঠাৎ নেমে পড়া শৈত‍্য-ঢেউয়ের মতো
এক সরল ষড়যন্ত্র…

রবি-খরিপ শস‍্য যেমন, তেমনই কবি-রবি রূপে সূচিত হওয়ার মতো
আকাশ-বাতাস-মাটি-জল কোনটাই
যে এখানে নাই,
সাগরেরও নাই বুঝি কোন ব‍্যাকওয়ার্ড-লিঙ্কিং দায়…

এখানে কবিতার অবিগলিত সমঝদার কোথায়?
সকলেই তো কবির নীরব শত্রু ঘরে বাইরে রাস্তাঘাটে সর্বত্র
ঠিক জোঁকের মুখে লবণের মতো…

কতটা আর নিজেকে ভাঙতে বলো আমায়?
কতটা ভাঙলে শোক ও সৌন্দর্য একাকার হয়ে যায়,
যে বাস্তবতার এক নামই বুঝি রবীন্দ্রনাথ!
কত বিয়োগের পরে সবটূকূ অন্তর দিয়ে বলা যায়-
“মরণ রে তুহু মম শ‍্যাম সমান!”

0

Publication author

1
জন্মস্থান খুলনা, বাংলাদেশ। বর্তমানে বসবাস ঢাকা, বাংলাদেশ। একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।
Comments: 0Publics: 146Registration: 04-12-2024
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।