ভোরের সকাল

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

রাতের শেষে ভোরের সকাল
পথের ধারে ফুলের বাগান
শিশির ভেজা সবুজ ঘাসে
পড়েছে সূর্য রঙিন হয়ে।
বনের গাছের শান্তির বাতাস
বয়ছে সবে ফুরফুরিয়ে
ফুটছে ফুল রঙিন হয়ে
ভরছে সকাল সুরোভিতে।
যাচ্ছে চাষি গরু নিয়ে
চষছে জমি ঢিলা ভেঙে
ফলছে ফসল ধীরে ধীরে
ভরছে মন আনন্দেতে।
মাঠের ওই সবুজ ধানে
ভরছে শিষ গোছ হয়ে
ভোরের সকাল পাখির ডাকে
উঠছে সবাই ঘুম থেকে।
ভোরের আকাশ সকালে তে
চলছে মেঘ নীল হয়ে,
উড়ছে পাখি ডানা মেলে
যাচ্ছে এপার ওপার দুই হয়ে।।

০৩/০৫/২০২০

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।