মা একটু কাছে এসো (Maa Ektu Kachhe Aso)

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

মা একটু কাছে এসো
কলমে — সুব্রত পণ্ডিত

ভোরের আলো ওঠার আগেই
নিভিয়ে দিল ওরা—
আমার অস্তিত্বের শেষ প্রদীপ।
কিন্তু মা, তুমি দুঃখ পেও না—
এই মৃত্যুকেও আমি নিয়তির ছায়া বলেই মানি।

কেউ জানল না, কত নির্জন রাতের শেষে
মরে গিয়েছিলাম আমি
মরার আগেই শতবার—
আমার নাম, আমার শরীর, আমার সত্য
বন্দি ছিল এক অচিন অন্ধকারে,
যেন আলো দেখাটাই সেখানে অপরাধ।

তুমি তো শিখিয়েছিলে মা—
সত্যের পথে হাঁটতে হলে
রক্তের স্বাদও নিতে হয় কখনো;
মৃত্যু যদি দরজায় দাঁড়ায়—
তবু মাথা নোয়ানো চলে না।
জানো তো, ফুল আমি চাইনি—
ওরা তো মৃতদের কাঁধেই ফুল দেয়;
আমি চেয়েছিলাম শুধু
স্বাধীনতার নিঃশব্দ একটি শ্বাস।

যখন আমার উড়ার কথা ছিল আকাশে,
তখনই উলটে গেল সব হিসেব—
আমাকে বাঁচিয়ে রাখতে রাখতে
বন্দি করল এক অদৃশ্য শেকলে;
নিমেষে নিকেশ নয়—
ধীরে ধীরে গায়ে লেপ্টে গেল
অসংখ্য আবেগের বিষাদমাখা আবেশ।

মা, তোমার দু’চোখের লোনা কান্নার কাছে
আজও আড়ালেই থাকতে চাই—
অনুতাপ নেই আমার বুকে,
এই মৃত্যুও যেন
আমার সত্যের দায় মেটানো দান।

কিন্তু তার আগে—
শেষ যাত্রার শীতল মুহূর্তে
শুধু একটি আবেদন…
আমায় জড়িয়ে রেখো, মা—
আমার শেষ শ্বাসটুকু
তোমার বুকেই যেন নিভে যায়।

কারণ তুমি তো জানো—
মাগো, তোমাকে আমি
খু-উ-উ-ব ভালোবাসি…
ভালোবাসা যতটা বলা যায় তারও বেশি।

শেষ ইচ্ছেটুকু শুধু—
আমার শরীরটা হয়তো কোনোদিন
আবার আলো হয়ে ফিরবে
কোনো জীবনের নবশ্বাসে;
নামটাকে যেন কেউ মনে না রাখে—
আমার সত্যই শুধু
থাকুক বাতাসের শব্দে,
শেষ আলিঙ্গনের আগে…
মা একটু কাছে এসো।।

0

Publication author

0
গ্রাম- ধলহরা, ডাকঘর- নেকুড়সেনী, থানা- দাঁতন, জেলা- পশ্চিম মেদিনীপুর, পিন- ৭২১৪৫১
Comments: 0Publics: 90Registration: 24-10-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।