মুগ্ধ বিষন্নতা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাবার পর সে আরো সুন্দরী হয়ে উঠলো
সন্তানের মা হবার পরে আরও বেশী;
যদিও তার দিকে ওভাবে তাকানোর ফুসরত হয়নি কখনো!

ইদানিং জ্বলে পুড়ে যাই প্রতিরাতে;
হিংসা ক্ষোভ কিংবা আক্ষেপে নয়
একরাশ মুগ্ধতার বিষন্নতায়;

আমার পঞ্চম মৃত্যু বার্ষিকীতে তার সাথে আরেকবার দ্যাখা হ’লে
বিশ্ব সুন্দরীদের সাড়িতে সে বসে ছিলো;
তার প্রতিটি হাসিতে কয়েকজনকে খুন হতে দেখেছিলাম সেদিন,
যাদের বেশিরভাগই ছিলেন সাতাশোর্ধো কিশোর।

….ম’রে যাবার সময় আমি বাইশে ছিলাম।

0

Publication author

0
মোহাম্মদ মেহেদী হাসান আইয়ুশ বাংলাদেশের উদীয়মান কবি ও সাহিত্যঅনুরাগী। ১৯৯৬ সালে চট্টগ্রামে জন্ম। বর্তমানে সৌদি আরবের দাম্মামে বসবাস ও বাগশি গ্রুপে মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত। জীবন, মানবিকতা ও সমাজবাস্তবতা তাঁর লেখার প্রধান বিষয়।
Comments: 0Publics: 10Registration: 02-09-2026
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted