![]()
শিশু হতে চাই — আবারও
কলমে — সুব্রত পণ্ডিত
আজও মনে… প্রশ্ন জাগে—
ফিরবে কি… সেই দিন?
শিশু হতে চাই আবার—
জমাবো… আদরের ঋণ।
বন্ধুরা সব… স্কুলফাঁকে,
স্বপ্ন বুনত… আঙুল ধরে—
ভোলা মনটা উড়ত তখন…
ঘুড়ির মতো… আকাশপরে।
চাপা হাসির… দোলাচলে,
মন ছুটত… ব্রেকহীন ছন্দে—
হারানো ছোট্ট ছোট্ট সুখগুলো…
মেঘে ভেলায়… নাচত আনন্দে।
ভুলে যাওয়া… শিশুটি সেই—
আজও… পিছনে ফিরে তাকাই।
যদি সময়টা… ফেরত পেতাম,
রঙিন দিনগুলো… ছুঁতে ক্ষতি নেই।
মায়ের কোলে… বাবার বোলে,
স্বপ্নগুলো চলত… ঠেলে ঠেলে।
সেই রোদমাখা দুপুরে… আঁচলের ভেতরে—
আবার শিশু হতে চাই…
শিশু হতে চাই— আবারও… ঘুরে… ফিরে…।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)