শেষের শুরু

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

শেষের শুরু
হাকিকুর রহমান

শেষ হইয়াও হইলোনা শেষ,
তাইতো রহিয়া গেলো তাহার অবশেষ।
কাহারে আজিকে কোন সুরেতে ডাকি,
কিছু পাইবার তরে অধীর আগ্রহে থাকি।

ভাবনার আগেই হইলো তো চলা শুরু,
চলিলাম তো অক্ষ হইতে অক্ষে,
বিষাদের ভীড়ে হৃদয় হইলো পুরু।

অরক্ষিত সীমানায় হারায়ে ফেলেছি নিজেকে,
পথটাকে আলোকিত করার সকরুণ প্রচেষ্টা,
ক্রমান্বিত বর্ষীয়ান হইবার আলোকে।

বিস্মরণের ছায়ায় তবুও খুঁজিয়া ফিরি,
দিবাতো ঢলিলো পচিমেই,
আর সমুখে হেরি ধবল গিরি।

আর নহে পশ্চাতে ফেরা,
আর নহে “গতস্য শোচনা” বিলক্ষণ-
দূর হয়ে যাক যত অনুশোচনা,
দূরেতে রহুক সকল অলুক্ষণ।

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।