সলিল সমাধিতে অন্তরের মিল (Salil Samadhite Antorer Mil)

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

সলিল সমাধিতে অন্তরের মিল
কলমে — সুব্রত পণ্ডিত
সংকলন — প্রেমের ভোরাই (প্রথম খণ্ড)

নিচে তাকিয়ে আকাশে উড়ে চিল,
নোংরা ড্রেনে মশা করে কিলবিল।

মাছরাঙ্গা–চিলের শিকারে কতো মিল,
খাবার খেয়ে এরা মেটায় না কোনো বিল।

সাপ–মাছ–ব্যাং খোঁজে নিরাপদ ঝিল,
খোকাবাবু মিটিমিটি চেয়ে ছুঁড়ে মারে ঢিল।

সূর্যের প্রখর রোদের তাপে চৌচির খাল–বিল,
পিলপিল করে পিঁপড়ে আসে দেখতে মরা ঈল।

অনাবিল নাচে পোশাক করে ঝিলমিল,
খুকুরানি খিলখিল হেসে ঘরে দেয় খিল।

আকাশটা শুধু নয় নীল—
সাদা–কালোয় অন্তর হয় নীল।
মন যদি হয় মলিন— কথা হবে গরমিল,
রবে সবেতেই অমিল।

সব ঋণ যদি শোধ হতো—
তবে মিতালী জীবনটা হতো পরিমল।
কিচিরমিচির, ঝিলঝিল, ঝনঝন—
শব্দগুলো করতো ঝলমল।

স্নেহ–প্রেম–মায়া–মমতায়
মস্তিষ্কের পোকা অবিরত করে কিলবিল।
কি লাভ হবে খুঁজে মিল–অমিল?
অন্তরে তো লাগানো আছে খিল!

তবু সলিল সমাধিতে
খিলখিল করে হেসে ওঠে
অন্তরের মিল।।

0

Publication author

0
গ্রাম- ধলহরা, ডাকঘর- নেকুড়সেনী, থানা- দাঁতন, জেলা- পশ্চিম মেদিনীপুর, পিন- ৭২১৪৫১
Comments: 0Publics: 90Registration: 24-10-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।