প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

নিজেকে বুঝলাম – সমাজকে বুঝতে শিখলাম
পিপীলিকাদের পথ ধরে জীবন বয়ে যায়
সূর্য নমঃ রাত্রি ।
জলের উপর হলুদ পাতা কতটা সময় ভাসতে পারে
একসময় ডুবে যায় ভারসাম্য হারিয়ে
কিংবা গন্তব্য ত্যাগ করে অবশেষে।

হৃদয়ের ভিতর কয়েকটি বিশ্বযুদ্ধ
হৃদ্যতা নেই শুকনো নদীর মত হাহাকার
কীটপতঙ্গদের বারবাড়ন্ত এগিয়ে
শোষণের নীতি মানুষ চেনে না
আবিষ্কারের সূত্রে পুড়ে যায় অজস্র ঘর
আসামীরা সাধারণ মানুষের চোখের জলে শুদ্ধি লাভ করে।

কতটা অপমানে শূন্য হতে হয়?
প্রীতির ভাষা কাকে বলে তারা জানে না
জানে শুধু হননের নিয়ম – কানুন।

পাপের মধ্যেও পাপ জন্ম লাভ করে
উপলব্ধি জাগে শুধু বিরহের
মানুষ নিজের চেনা পথে একসময় চলতে ভুল করে
হৃৎপিণ্ড শুকিয়ে যায় কীটপতঙ্গের উৎপাতে
সেথা পড়ে থাকে শুধু একগুচ্ছ তাজা অবমাননা।।

© Abhijit Official
17.10.2023

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।