আমি এই গদ্যময় সভ্যতাকে শেষ কথা বলে মানি না
যদিও অরসিকদের সামনে কবিতাকে টেনে আনি না।
বেশি চর্চিত হলেও গদ্য প্যাপিরাসের রাজা বা
রাণী না
আজ অবধি আমি কবিতার কোনো বিকল্প জানি না।
আমার নাম শুভশ্রী রায়। জন্ম ১২ জানুয়ারি, ১৯৭১ কলকাতা শহরে। পনেরো ষোল বছর বয়স থেকে কবিতা লিখছি। সেই অবুঝ কৈশোরে যতটা আগ্রহ নিয়ে লিখতাম, এখনো ততটাই আগ্রহ নিয়ে লিখি। কবিতার প্রতি আমার ভালোবাসা কোনো দিন কমবে না।