পাঁচশো পড়ুয়া মোটে শিক্ষক দুই, রাজ্য বাংলা
গরীব ঘরের তবু শিক্ষার জন্য কেন যে হ্যাংলা
তুলনা করে দেখুন, কতটা অন্ধকার এই দেশ
তবু তো গরীব বাঙালি শিশু পায় শিক্ষার রেশ
কোনো মতে ফ্যানভাত তবু রোজ আসা চাই স্কুল
খালি গুরুমশাই পাঠাতে হয়ে যায় সরকারি ভুল।
আমার নাম শুভশ্রী রায়। জন্ম ১২ জানুয়ারি, ১৯৭১ কলকাতা শহরে। পনেরো ষোল বছর বয়স থেকে কবিতা লিখছি। সেই অবুঝ কৈশোরে যতটা আগ্রহ নিয়ে লিখতাম, এখনো ততটাই আগ্রহ নিয়ে লিখি। কবিতার প্রতি আমার ভালোবাসা কোনো দিন কমবে না।