একান্ত ভালোবাসা
![]()
তোমার ভালোবাসা আকাশের মত
অসীম, অশেষ এক বিশালতা,
মেঘের ভাঁজে লুকানো তুমি
আলোর মাঝে একান্ত ভালোবাসা।
তুমি বাতাসে মিশে থাকা মিষ্টি সুবাস
নীরবে ছুঁয়ে যাও হৃদয়ের মাঝে,
দূরে থেকেও অনুভব করি,
তুমি আছো সর্বদা আমার পাশে।
তুমি নদীর মত বয়ে যাও চুপিসারে,
শীতল স্পর্ষে আমাকে রাঙিয়ে যাও।
কখনো হাসি, কখনো উচ্ছ্বাস
আমার ডাকে হাত বাড়িয়ে দাও।
তুমি রাতের তারার ঝিলিক
অন্ধকারে জ্বলন্ত রঙিন আলো।
তুমি ভালোবাসা চিরন্তন সুর
আমার জীবনের মুছে দিয়েছো কালো।
তুমি আছো হৃদয়ের গভীরে
স্পন্দিত প্রতিটি ধ্বনির সুরে।
তুমি ভালোবাসার নির্ভরতার ছায়া
তুমি আমার মনের অফুরন্ত মায়া।
Subscribe
Login
0 Comments
Oldest
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)