![]()
পশ্চিম গগন কালো হয়ে মেঘ ধারণ করেছে,
অমনি দেখি বকের সারি ওদিকেই উড়েছে৷
গগনেতে শুরু হলো তান্ডবের খেলা,
তা কি ডরে বকের বেলা!
ঐ পক্ষীরাজ এত স্পর্ধা কোথায় পেলে!
এত বলিয়ান দেখিয়ে গেলে।
বারিধারা বহিতেছে পশ্চিমের দেশে,
তাই দেখে করিলে নাচ সারি সারি সেজে।
খানিকক্ষণ পর বৃষ্টি কমে,
জনতার ভিড়ে বকের সারি ডরে।
ডানা মেলে পালিয়ে যায় দূর নদীর পাড়ে৷
তখনি আমার মন বলে,
ওহে বীর কোথায় চলেছো!
ফিস ফিস করে কি বলেছো!
নীল অন্তরীক্ষ ফাঁকা কেনো?
বকের সারি নাই যেনো।
আসবে কবে? নভোমণ্ডল কাঁদিলে!
প্রকৃতির রূপ শূন্য হলো,
বকের সারি কোথা গেলো।
এক পথিক বলছে হেসে –
বকেরা কি আসবে ভেসে!
ডাকো জোরে আয় বৃষ্টি আকাশ কালো করে।
অমনি দেখবি বকের সারি আসবে যে তেড়ে৷
তাই তো বলি অহে পথিক –
আমায় বলো যা সঠিক।
বকের সারি দেখতে ব্যাকুল,
যাবো বলো কোন নদীর কূল!
মোর যাতনায় গগন আমায় কেঁদে কেঁদে বলে,
কত চাও এই ধরায় পূর্ণ করি জলে!
আমার মন কি না চাহিবে,
বৃষ্টি এলে মন আমার সব সহিবে৷
অমনি দেখি বকের সারি আসছে হেসে৷
_______________সমাপ্ত _______________
তারিখ: ৫ আগস্ট ২০২৬ খ্রিঃ৷
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)