![]()
ভালোবাসার রূপ
কলমে— সুব্রত পণ্ডিত
ভালোবাসার রূপ যে কত,
তার কি আছে ঠিক?
কখনো সে নীরব নেশা,
কখনো দীপ্ত দৃষ্টিতে চমক।
কে কেমন করে ভালোবাসে,
সে রহস্য আজও বয়।
তবুও হৃদয়ে রাখি আশা,
নিস্তব্ধে মালা গাঁথি মমতায়।
প্রেমের রূপে কে যে কেমন,
আজও বুঝে উঠি না কিছু।
কারো চোখে নীরবতা,
কেউ হাসে, কেউ মুখ মুড়ে পিছু।
কে যে সত্যি আপন হয়,
কে যে নেয় ছলনার আশ্রয়—
এই দোলাচলে শিখি কত কিছু,
ধুকপুক করে হৃদয়।
কেউ যদি অচেনা থেকেও
দেয় প্রেমের আলো,
তাকেও মনে রাখি,
প্রাণের গভীরে বাসি ভালো।
চাওয়া আমার কমই থাকে,
দেওয়ায় রাখি মন।
ভালোবাসা যদি ছুঁয়ে যায়,
তবেই তো ধন্য জীবন।
ভালোবাসার রূপ যে কত,
কতজন বা তারে চেনে?
কারো হাসিতে ভাসে মুখ,
কেউ কেউ চোখ টানে।
প্রেম যদি দাও জীবনকে,
মনে পাবে ভালোবাসা,
তবেই সে দেবে তোমাকে
হাজার গন্ধভরা আশা।
প্রেমের ছায়াতে বাঁচতে শিখবে,
পাবে প্রেমের মন্ত্র-তন্ত্র।
ভালোবাসায় ধরবে তুলি,
আঁকবে জীবন-পথের কেন্দ্র।
প্রেমে হারানোর কিছু নেই,
ভালোবাসা দানের রূপ।
এই জীবনে প্রেম যতটুকু পাই,
ততটুকুই সুগন্ধি ধূপ।
মন দিয়ে শুধু ভাবি,
সবাইকে কাছে ধরি মনে-প্রাণে।
ভালোবাসা দিই অকপটে,
লাভ-ক্ষতির হিসাব নেই মনে।
ভালোবাসার কত যে রূপ,
কে বা জানে সঠিক?
কারো চোখে আগুন জ্বলে,
কারও ঠোঁট রসিক।
কারো স্পর্শে শীতলতা,
কারো ভাষায় বয় ঝড়।
চাই ভালোবাসুক সকলে,
একটু করুক কড়-কড়।
আমি জানি না কে কেমন,
কেই বা সত্যি আপন।
তবুও হৃদয় বাড়িয়ে দিই,
প্রতিটি প্রেম নয় অকারণ।
ভালোবাসো মন দিয়ে,
দেখো বদলে যাবে দিক।
ভালোবাসায় এগিয়ে যাবে,
স্বপ্নগুলি ঠিক ঠিক।
কে কেমন ভালোবাসে,
সে বিচার আজ বড়ো তুচ্ছ।
আমি শুধু ভালোবাসি,
আমার প্রেমই পবিত্র ও স্বচ্ছ।
জীবনের যতটুকু বাকি,
মন দিয়ে প্রেমকেই শুধু ছুঁই।
ভালোবেসে গভীর গন্ধ ছড়ায়—
গোলাপ, শেফালি, হাসনাহেনা, জুঁই।
যারা আসে না কাছে,
তবুও তারাও আমার প্রাণ।
আমি শুধু ভালোবাসি,
নেই কিছু আমার অভিমান।
স্নেহে ডেকো না ফিরে আর,
ভুলে যেও আমায়…
আজও
ভালোবাসা রহস্যময়।
পুনরায় দিব হৃদয়,
পত্র ফুরায়,
ভালোবাসা— আমার দায়।
রই ভালোবাসার প্রত্যাশায়।
রই ভালোবাসার প্রত্যাশায়…
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)