মরি মরি ছলচাতুরি ( Mori Mori Chalchaturi)

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

মরি মরি ছলচাতুরি
কলমে — সুব্রত পণ্ডিত

আমার যা নেই, তাই করি,
যার যোগ্যতার ধারে কাছেও আমি নেই—
তাকেও কারণে-অকারণে নিশানায় ধরি।

মরি মরি, একি ছলচাতুরি—
বুক ফুলিয়ে কত বাহাদুরি!

অন্যের আলো চোখে লাগে,
নিজের আঁধার ঢাকি কথার ফাঁকে।
যা পারি না, তাই নিয়ে হাসাহাসি করি,
গোঁফে তেল দিয়ে আত্মপ্রশংসায় ঘুরি।

বুক ফুলিয়ে এত বাহাদুরি!
মরি মরি— সবই ছলচাতুরি।

এই টোনটাই টনটনে, মানসিকতা কনকনে,
ছন্দের রুক্ষতা চনমনে, ভাষা সরাসরি, প্যানপ্যানে।

ভাঙাচোরা ঠিকঠাক, হোক চিকিচাক—
আত্মলজ্জার অন্বেষণে আজ প্রাণপাখি,
উপরে দিকে থুতু ছুঁড়ে
নিজের গায়ে নিয়ম করে মাখি।

বুক ফুলিয়ে বাহাদুরি!
হরি হরি— আর নয় ছলচাতুরি।।

0

Publication author

0
গ্রাম- ধলহরা, ডাকঘর- নেকুড়সেনী, থানা- দাঁতন, জেলা- পশ্চিম মেদিনীপুর, পিন- ৭২১৪৫১
Comments: 0Publics: 90Registration: 24-10-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।