যখন আমি আর থাকব না – অর্ঘ্যদীপ চক্রবর্তী
![]()
যখন আমি আর থাকব না তোমাদের মাঝে,
তখন আমার নাম কি আর মনে রাখবে?
আর কি আমায় নিয়ে করবে আলোচনা
তোমাদের ব্যস্ত জীবনের ফাঁকে?
বিদায় নিলেও চাঁদ-
লোকে ভোলে না তবু তার জোছনা।
বাসি হলেও নিজ সৌরভ ধরে রাখে ফুল,
হোক না তা হালকা।
দুটি মন একে অপরকে চায় জাগলে জীবনে প্রথম প্রণয়,
তৃষ্ণা মিটলেও চাতক ডেকে বেড়ায় জলের আশায়।
যখন থাকব না জানিনা আমার কবিতাগুলি তোমরা পড়বে কিনা আর তখন,
ভরবে কিনা আঁখি জলে আমার কথা করে স্মরণ।
—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২০মে,২০২৩,বিকাল ৪টে, বারুইপুর
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)
দিতে খুব ইচ্ছা করলো ,
তাই দিলাম ,উত্তর।
যখন তুমি, থাকবেনা আর আমাদের মাঝে।
তখন ও উঠবে চাঁদ , ছড়াবে তার জোছনার আলো।
তবে কিছু সময় অন্তরে।
চাঁদ কে কি কেউ রাখতো মনে ?
যদি না তোমার আগ্রহ থাকতো ,তার জোছনা কে নিয়ে ?
ব্যস্ত জীবনের পাকে ,
সবাই ভুলে যায়।
কে গেলো , কে এলো , তা নিয়ে ভাবতে ,কার কিসের দায় !
আর তোমার কবিতা ,
যদি কার ও মন কখনো ছুঁয়ে যায় ………
নিভৃতে নির্জনে সে ,
হয়তো ভাববে তার প্রিয় জনের কথা ,
তোমার অনুভূতির অনুভবের ভাবনায়।
বাসি ফুল , তার প্রিয় হবে
হৃদয় যদি চাতক হয়।
আর আমাদের কথা ,
স্মরণের কি খুব দরকার ………….. !
অনেক গল্পের ভিড়ে ,
নাইবা কেউ রাখলো মনে।
তাতে কার বা কী আসে যায় ?
আন্তরিক ধন্যবাদ জানাই দাদা। খুব ভালো থাকবেন। সুস্থ থাকবেন।