রং নাকি মৃত্যু

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

মনেতে রং লাগেনি
রং জমেনি কোথাও!
তবুও কাউকে ভালোলেগেছিল জানি
আমার কবিতা লেখার দীর্ঘ পথে
বিচিত্র এই পথে আমিই যেনো সর্বপরি।
যদি দূরত্ব হয় মানুষের জীবনের চেয়েও বড়
তবে দুর্বল ছিল মন
আর দুর্বল ছিল দ্যুতি।
আমাকে যারা আঘাত করে
মনে হয় অভিমানী নক্ষত্রের বুক থেকে।
ছিনিয়ে আনা তারা থেকে
জ্বালিয়েছি আমার ভাঙা ঘরের আলো।
কোনো এক রোদ ঝলমলে সকালে
কাকে আমি হারিয়েছিলাম
বেদনার সমীচিনে !!
আমি সারা পৃথিবীকে ভালোবেসেছিলাম
শুধুমাত্র মানচিএকে চিনে নিয়ে।
মৃত্যু : মৃত্যু : মৃত্যু
সমুদ্রের গর্জন ভয়ঙ্কর তীব্র
সমতুল্য চোখে সবই জ্যান্ত
গুটিকয় কীট কেবলই মৃত
বিকালের জলতরঙ্গ বারে বারে স্ফীত।

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।