![]()
রাত ও ঋ
কলমে— সুব্রত পণ্ডিত
সংকলন— প্রতিধ্বনির পরে
রাত নামে পায়ে পায়ে,
চারিদিকে তখন ঘুমে,
জাগে কিছু প্রশ্ন
চেনা-অচেনা চুম্বন চুমে।
জলে চাঁদের আলো,
বাতাসে মন বাঁকে,
হারিয়ে যাওয়া কত কথা
ফিরে এসে চুপচাপ কাঁপে।
রাত বলে— “সব ভুলে যাও,”
ঋ বলে— “ভুলো না,”
ভুলে গেলে যদি ভালো থাকা—
তবে ভালোবাসা হলো না।
যে কথাগুলো হয়নি বলা,
তারা কি কখনও থামে?
রাঙা ঠোঁট শব্দ খোঁজে,
শব্দ হারায় রঙের দামে।
রাতের যত অন্ধকার,
ততই স্মৃতির আলো,
কেউ হারিয়েও থেকে যায়—
হারায় না তার ভালো।
ঋ— এক অসমাপ্ত
চিঠির শেষের অক্ষর,
রাত— সেই চিঠিটাকে
পড়ে কাটানো প্রহর।
রাত ফুরোলে ভোর,
ঋণ রয়ে যায় জীবনের—
যতটুকু ভালোবাসা পেয়েছি,
ততটুকুই রেখে যাব চিহ্ন হয়ে।
রাত আর ঋ— পাশাপাশি,
দুজনেই ভিন্ন অথচ এক,
একটি শুধু অন্ধকার রাখে,
অন্যটি জাগায় বিবেক।
রাতের শেষে আজ
মনে জাগে নতুন সুর,
অন্ধকারের বুক চিরে
আলোর পথে যাব বহুদূর।
রাত যদি হয় নিস্তব্ধতা,
ঋ যদি হয় মনের টান—
তবে দুটোকেই বুকে নিয়ে
লিখে যাব জীবনের গান।
রাত ও ঋ—
দুটি শব্দের এক পৃথিবী,
একটিতে রাতের নৈঃশব্দ্য,
অন্যটিতে বেঁচে থাকার ঋণ।
হি হি করে—
ঝিঁ ঝিঁ করে—
রাত ও ঋ…
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)