একলা পথিক Ekla Pathik

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

একলা পথিক
কলমে—সুব্রত পণ্ডিত

প্রাণের ডাকে শিহরিত মাটির বুক,
চারিদিকে শুধু সজল হাওয়ার গান,
ফুলের প্রতিটি পাপড়ির সুবাসে
জুড়িয়ে যায় একলা পথিকের প্রাণ।

তুমিই তো প্রেমের আসল দূত,
বিরহী মনের গোপন কথন,
পাতার আড়ালে লুকিয়ে থাকা
এক রূপসী বনের রতন।

প্রথম স্পর্শে যখন
শিউরে ওঠে বনপথের ঘাস,
মৃদু হাওয়ার দোলায় দোলে
অচেনা ভালোবাসার আশ্বাস।

দূর আকাশে মেঘের ভেলায়
ভেসে আসে সোনালি বিকেল,
পাখির ডাকে মন যে হারায়,
মনে জাগে কত অব্যক্ত আবেগ।

কখনো কাঁটা, কখনো ফুল,
কখনো তারায় ঢাকা আকাশ,
তবু হৃদয়ে বেঁচে থাকে
ভালোবাসার নরম বিশ্বাস।

যদি কোনোদিন পথ হারাই,
জোছনা দিও পথের পাশে,
তোমার সুবাস মেখে নিয়ে
ফিরব আবার সবুজ ঘাসে।

চলার নাম— বহমান জীবন,
থেমে থাকা নয় কোনো কাল,
একলা হলেও হৃদয় জুড়ে
প্রকৃতিই চিরসাথী, চিরকাল।

পথ ফুরোলেও ফুরোয় না পথ,
ফুরোয় না নতুন-পুরাতন গান,
অচেনা সেই পথের শেষে
রাখি সত্যি স্মৃতির মান।

আমি বহুদূর প্রাণ—
ভালোবাসাকে নিয়েই পথচলা,
স্বপ্নগুলো সঙ্গী করে
একা পথিক চলে—একেলা।

একলা পথিক… একেলা।।

0

Publication author

0
গ্রাম- ধলহরা, ডাকঘর- নেকুড়সেনী, থানা- দাঁতন, জেলা- পশ্চিম মেদিনীপুর, পিন- ৭২১৪৫১
Comments: 0Publics: 112Registration: 24-10-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted