এ জীবন কাশফুলের

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

অন্ধকার গভীর হোক
মৃত্যুর লাইন দীর্ঘ হোক
তবু জীবনের ফুল ফুটিয়েই যেও।

যন্ত্রনার জখমচিহ্ন তীব্র হোক
ভাংগনের সুনামি প্রবল হোক
তবু হাসিটা অমলিন রেখেই দিও।

দুই নম্বরদের কন্ঠ জোরালো হোক
রুচির দূর্ভিক্ষ যতই হোক
তবু মহত্বের সৌরভ ছড়িয়েই যেও।

কুটিল পলিটিক্স জটিল হোক
অশুভের হাত লম্বা হোক
তবু প্রাণের চুম্বন আঁকিয়েই যেও।

জেনে রেখো,
জীবন শুধু গলির না
এ জীবন কাশফুলের,
জীবন শুধু বিষের না
এ জীবন ঘাসফুলের…

0

Publication author

0
সামান্য মানুষ। কবিতা ভালোবাসি।
Comments: 0Publics: 1Registration: 10-12-2024
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।