প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আপন জনই গেলো ছেড়ে,
ভাবনা করি শুধুই মিছে-
আশালতা পড়লো ছিঁড়ে,
চিন্তাগুলো থাকেই পিছে।

দোল ছাড়া ঐ দুলুনিতে,
নাগালটাতো পাইনে খুঁজে-
বাঁধভাঙ্গা ঐ জোয়ারেতে,
জীবনটাকে নিলেম বুঝে।

আসলো পথে আঁধার নামি,
চলছি তবু থামি থামি।

জ্বালিয়ে বাতি সাঁঝের কালে,
রইনু বসে হৃদির ভালে।

বদ্ধ দুয়ার আগলে রেখে,
যোজনাগুলো গেলেম দেখে।

নাম না জানা পথের ভিড়ে,
চিহ্নগুলো খুঁজেই সারা-
যাবার বেলায় মনটা কাঁদে,
চিত্ত হলো বাঁধন হারা।

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।