প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

একেকদিন ইচ্ছে করে সমস্ত লাথি মেরে ফেলে,
নাক বরাবর পথ ধরে সোজা চলে যাই,
কারোরই ধারিনা ধার,
আমি কে, বোঝাই ঠিক ঠিক
এক একদিন ইচ্ছে করে
রাস্তার ধারে শুঁয়াপোকাটাকে বলি- সুপ্রভাত
কেমন আছেন আজকাল ? শরীর গতিক ?

একেকদিন আকাশের চাঁদোয়াটা বড্ড নীচু, অন্ধকার,
গোঁজা ঘাড়, হাওয়া কম, বন্ধ দমে কি যে হাঁসফাঁস,
একেকদিন এতো আলো, কে জ্বালালো, এতো ভালো
জীবনের সমস্ত উঠোন জুড়ে মলয় বাতাস !

একেকদিন তোমাকে চিনি না, আমার দেয়াল শুধু আমি আর আমি,
একেকদিন, দিন জুড়ে কিচ্ছু নেই, আমি বলে কেউ নেই, শুধু তুমি, তুমি আর তুমি !

0

Publication author

offline 2 months

হিয়া রাজা

15
হিয়া রাজা কতখানি কবি জানিনা কিন্তু চেষ্টায় আছে বেচারি। আদতে যন্ত্রবিদ, কিন্তু আন্তর্জাতিক কর্পোরেট জগতে বজ্জাতি করছে দীর্ঘদিন।হিয়া রাজা প্রবাসী, কবিতা লেখে খেয়ালে, নিজেকে কবি বলেনা, পাঠক কবিতা পড়ে সুখী হলে তার ওপরে কথা নাই।
Comments: 28Publics: 66Registration: 19-08-2023
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Indar
Indar
2 years ago

Besh bhalo kobita ti, bhalo laglo kobi!

0

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।