টাকের ছবি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

টাকের ছবি
কলমে- সুব্রত পন্ডিত
সংকলন: “শূন্যর শূন্যস্থান” (দ্বিতীয় খণ্ড)
–+
টাকে হাত বোলাতে বোলাতে আমি ভাবি,
কেউ কি তুলবে আমার সুন্দরতম টাকের ছবি?
টাকে দু’একটা সাদা চুল আছে হয়তো,
বাতাসে সেও উড়ে, চোখে পড়ে নাকো।
মাথার তালু চক্-চক্ করছে, দেখো—
তোমরা এবার না হয় টেকো বলেই ডেকো।

দাদুর টাকে হাত বুলায় নাতি-নাতনি,
দাদুর গল্পে রাজা-রানী, নাচে ভূত-পেত্নী।
রাক্ষস-খোক্ষস গুলোর সব ইয়া বড়ো গোঁফ,
দুষ্টু বাচ্চাদের খপ-খপ ধরে, গিলে ফেলে টপাটপ।
মন দিয়ে সবাই গল্প শুনে— বসে থাকে সবাই চুপচাপ।
টাকলু দাদুর গল্প শুনতে শুনতে, ঘুমে সবাই ধপাস।
হারিয়ে গেছে তবুও খুঁজি, টেকো দাদুর গল্পের ফোকাস।

টাকা বাড়লে টাকলা হবে— চলে আসছে প্রচলিত প্রবাদ,
টাকে যতই তেল বুলাও— দাদু করবেই অন্যায়ের প্রতিবাদ।

জমিনের চারিদিকে ধান চারা— মাঝখানে গড়ের মাঠ,
গড়ের মাঠটিকে তোমরা আদরে নাম দিয়েছো টাক।
গড়ের মাঠে হাত বোলানোর খেলায় আছে চরম শান্তি,
কত সমস্যার সমাধান হয়— ধরা পড়ে কত ভুল-ভ্রান্তি।
হাসি-ঠাট্টা-বেদনা নিয়েই টাক, রঙের টুপি ছড়ায় বিভ্রান্তি,
টেকো দাদুর সাথে ছোট্ট ছেলে-মেয়ে গুলো করে ক্রান্তি।
এরা সেল্ফি তুলে মজা লুটে— গিন্নি ভাবে ‘শিরে সংক্রান্তি’।।

0

Publication author

0
গ্রাম- ধলহরা, ডাকঘর- নেকুড়সেনী, থানা- দাঁতন, জেলা- পশ্চিম মেদিনীপুর, পিন- ৭২১৪৫১
Comments: 0Publics: 90Registration: 24-10-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।