![]()
তুমিই ফুল Tumii Phul
কলমে—সুব্রত পন্ডিত
মেঘের মাদল বাজল গুরুগুরু,
আকাশ জুড়ে শ্রাবণ-লীলা শুরু।
কেয়া বনের সুবাস ভেসে আসে,
মন যে মাতাল মেঘ-মল্লার রাশে।
বর্ষা রানী নামল যখন হেসে,
তখন ফুটলে পরম ভালোবেসে।
বিরহী মনের গোপন ব্যাকুলতা,
এক ফুলেই লুকিয়ে থাকে কথা।
তুমিই তো সেই রূপকথারই প্রাণ,
আমার বুকে লুকিয়ে রাখা গান।
তোমার ওই ব্যাকুল চোখের চাওয়া,
শির দাঁড়ায় বয় শীতল মধুর হাওয়া।
হে প্রিয় ফুল, তোমার ছোঁয়া পেয়ে,
আমার কলম মাতল গান গেয়ে।
শ্রাবণ ধারায় ধুয়ে যাক সব ভুল,
তুমিই আমার শ্রেষ্ঠ ‘একটি ফুল’।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)