![]()
ছড়া- ভূত তাড়ানো ফকির
হাকিকুর রহমান
ভূত তাড়াতে ফকির এলো
ফকির তাড়াবে কে?
বড় ঘরের মাঝখানেতে
জুড়ে বসেছে।
এটা আনো, ওটা আনো
কত জারিজুরি,
ভূত তাড়ানোর নাম করে সে
করছে পুকুর চুরি।
গাঁয়ের মানুষ কি আর করে
বুঝে তারা কম,
এই সুযোগে লুটছে বসে
হয়ে তাদের যম।
এমনি করে ব্যবসা করে
ভূত তাড়ানোর নামে,
যখন যেথায় জুড়ে বসে
তার তো শরীর ঘামে।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)