প্রেম ও পংক্তিমালা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

প্রেম ও পংক্তিমালা

বান্দা হাফিজ

সিঁড়িময় পাহাড়ের দেশে
কে গো তুমি অনামিকা?
দেহে এঁকে নৈসর্গের গান
বুনো পথ হেঁটে চলো একা
গায়ে মেখে প্রকৃতির ঘ্রাণ।

প্রজাপতি হয়ে ওড়ো চপলা কুমারী
বড়ই বাসনা মনে ফুলের রেণু
উড়ে উড়ে ভরে যাক রঙিন দেহ
বেজে উঠুক গীতিময় প্রেমের বেনু
‘ভালোবাসি বড় ভালো’ বলুক কেহ।

গাছাদির পাতাগুলো প্রেমের চিঠি
উড়ে চলা সাদা মেঘ হোক আল্পনা
যুবতী চা’য়ের বনে যেন ছুটোছুটি
চাঁদেলা রোদের নিচে এই কল্পনা
হাত দু’টো ধরে এই হাতে—
চোখের গভীরে ডুবে যাবে চোখ দু’টি।

0

Publication author

0
বান্দা হাফিজ। জন্ম ৩১ ডিসেম্বর ১৯৭৮ বাংলাদেশের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে। প্রকাশিত কাব্যগ্রন্থ ২টি। ১. আমি কবি রাতের সহোদর ২. নৃপতি ঘুঙুর হয় কবিদের পায়ে
Comments: 0Publics: 5Registration: 23-01-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।