রবি প্রণাম

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

প্রণাম তোমায় রবি ঠাকুর
জন্মদিনের শ্রদ্ধা নিও
বিশ্বকবি তুমি মোদের
অনেক আপন অনেক প্রিয়।
কেমন করে গাও হে কবি
মুগ্ধ হয়ে শুনি
মনে মনে ভাবি তুমি
এত কেন গুণী।
লেখার চেষ্টা করতে গিয়ে
কলম আমার যায় ভেঙে যায়
সারাক্ষণ ভেবেও হায়
পাইনা যে উপায়।
তোমার লেখা মুক্ত হয়ে
ঝর্নার মতো ঝরে
শত বছর আগেও যেমন
শত বছর পরেও
একি ভাবে গেঁথে আছে
আমাদের অন্তরে।
একবার নয় বারবার তুমি
জন্ম নিয়ে এসো
এই বাংলার বুকে
জন্ম নিয়ে এসো
বারবার তুমি এসে
মোদের ভালোবেসো।।।

0

Publication author

0
আমি একটি সাধারণ ছেলে। বাসস্থান কলকাতা ।কবিতা লিখতে ও পড়তে ভালো লাগে।
Comments: 0Publics: 2Registration: 09-05-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।