বাংলা কবিতা

তুমি আছো বলে

আজ তোমায় অন্য নামে ডাকবো, তোমার কোলে মাথা রেখে কোমল হাতে কপোল ছুঁবো, রাগ করো না- শীতল হৃদয়ে বহিয়ে দেবো উষ্ণতা, তবুও তুমি থাকো কাছে। তুমি আছো বলেই টলমলে দীঘির জলে পদ্ম ফোটে, উদয়ের রক্তিম আভায় ভোরের আকাশে সূর্য উঠে,…

0
Read Moreতুমি আছো বলে

মৃত মায়ের উদর ছিঁড়ে পৃথিবীতে এসেছি

আমাকে চিনতে পেরেছো? আমি মৃত মায়ের উদর ছিঁড়ে বেড়িয়ে এসেছি তোমাদের এই আইন পদদলিত করবো ব’লে। সেইদিন আমি বাপ-মা, বোনের সাথে সহযাত্রী হয়নি তোমাদের এই সিংহাসন ভূলুন্ঠিত করবো ব’লে আমি বেঁচে আছি অধীশ্বরের অধিক ক্ষমতায় তোমাদের ক্ষমতা সে-তো পদ্মপাতার জল।…

0
Read Moreমৃত মায়ের উদর ছিঁড়ে পৃথিবীতে এসেছি

প্রবাসী -এক

পরের দেশে খাইটা মুনি পরিবারের লাইগা টাকা গুনি। সোনার জীবন হইলো ভুনা শেষ হইলো না মোর টাকা গুনা। মাস খানি হয়না শেষ টাকার লাগি চাপ আসে বেশ। ক্যামন কইরা কামাই টাকা ঘুরাইতে চাই ভাগ্যের চাকা জানতে চায়নি স্বজন মাস শেষে…

0
Read Moreপ্রবাসী -এক

ভাঙ্গা হৃদয়

হৃদয় ভেঙে গেছে পাখির ডানার মতো কাকে ভালোলাগে বেশি আর কাকেই বা ভালোবাসি জানিনা কিছু – বলিনা কিছু। নিদারুণ অসহায় দিন যায় চলে আগামী পথের দিকে চেয়ে। ভাঙ্গা হৃদয় নিয়ে সভ্যতার হাতে মরুভূমির বালি উপহার পায় আজ এই শ্রাবণের সন্ধ্যা…

0
Read Moreভাঙ্গা হৃদয়

চশমাটা আজ হারিয়ে ফেলেছি

চশমাটা আজ হারিয়ে ফেলেছি -ভাস্কর পাল চশমাটা আজ হারিয়ে ফেলেছি, অন্ধ অন্ধ লাগছে- নিজেকেই নিজে খুঁজে চলেছি অন্ধকারে হাতড়ে। চারিদিক আজ অস্পষ্ট খুব, ঝাপসা আলোর আভা অন্ধকারের অন্ধ রূপে পেয়েছে চোখ শোভা। মাটিতে হাতড়ে খুঁজে চলেছি বিকল্প সেই চক্ষু মিলছে…

0
Read Moreচশমাটা আজ হারিয়ে ফেলেছি

কেন জেগে থাকি সারাটা রাত

কেন জেগে থাকি সারাটা রাত নদীটির মতো জোছনায়? তোমার বুকে কি ওঠে না সে ঢেউ নাকি তুমি তা বোঝনায়? এ নদী পুরনো অনেক এ নদী চলে গেছে বহুদূর ভালো বেসে অপেক্ষারত প্রিয়তম সমুদ্দুর সাগরের জল আকাশ ঘুরে নদীপথে ফিরে যায়।…

0
Read Moreকেন জেগে থাকি সারাটা রাত

আমারও তাতে আভা আছে

নতুন আকাশে যে নতুন সূর্য জ্বলছে, এই বিশাল চক্রান্ত, যে আজ জ্বলছে, আমারও আভা। এত ফুল যেগুলো মিষ্টি গন্ধে ফুটেছে, গতকাল সেগুলি আমার আত্মা স্নান করেছে, গতকাল সেগুলি আমার স্বপ্নে লালিত হয়েছে। এখন এই শস্যাগারটি পাকা সোনালী ফসলে ভরা। নতুন…

0
Read Moreআমারও তাতে আভা আছে

প্রকৃত রূপ

এনহে শুধু আমার কথা, পুরো পৃথিবী জানে মানুষ হইয়া জন্মিলে তব মরণ যাত্রা হবে কি তুমি করিছ জগদিশে ভাই কে তুমি ভাঙ্গিছ নীড়ে কে তুমি সামনে আনিয়া দিয়াছ ভালবাসা তার তীরে তুমি তো জানোই তোমার শরীরে যতটুকু আমি থাকি যতদিন…

0
Read Moreপ্রকৃত রূপ