বাংলা কবিতা

ভালোবাসার কবিতা

হাজার বছর ধরে আমি অনেক রাত জেগেছি একটা জমাট ভালোবাসার কবিতা লিখব বলে; এ আমার, বলা যায়, অন্তর্গত স্বপ্নের এক বায়না কিন্তু, যতই ভাবি ভাবনাগুলো কেবলই ভিমড়ী খায় ভালবাসার রুগ্নদশার একেবারে কাছাকাছি এসে  স্বপ্নগুলো ফিঁকে হয়ে দূর দিগন্তে লীন হয়ে…

0
Read Moreভালোবাসার কবিতা

ফাঁসির খানিক্ষণ আগে

আর একটু বাদেই আমার ফাঁসি হয়ে যাবে! এ জীবন-জগৎ আমার কেবলই এক আঁধার পাবে; নিরন্তর এক শাশ্বত আঁধার। এটিকে মৃত্যু না বলাই ভালো; মৃত‍্যুর সাথে এর বড্ড ফারাক। চরম সত্য ও কাব্যিক হলো – অনন্ত শূন্যতার শাশ্বত আঁধার আর আমার…

0
Read Moreফাঁসির খানিক্ষণ আগে

হৃদয়ে হৃদয় নিয়ে আর কতদিন

বড্ড বেশি ভালবেসে হাত রেখে এই হাতে বলেছিলে সেদিন- সবটুকু হৃদয় নিয়ে এসেছি, এবার তবে মুখ তুলে চাও, হৃদয় পেতে লও আমার হৃদয়ের প্রগাঢ় উষ্ণতা। আমি আমার সবটুকু চেতনার সেরা আয়োজনে  ভালোবাসার বিচিত্র এক আল্পনা এঁকে পেতেছিলাম হৃদয়ের আসন সেদিন, আর বলেছিলাম-এসো…

0
Read Moreহৃদয়ে হৃদয় নিয়ে আর কতদিন

অনন্য

একদিন কবির অন্তর্গত সত্তায় বলেছিলাম-নষ্ট মানুষের সাথে মিশে যাবো হাওয়ার মতন স্বার্থের খেলায় মেতে মেতে, এতটা নষ্ট মানুষ আমিতো নই কখনো এই স্বার্থের দুনিয়ায়। এখন এই বিশ্বাস থেকে আজ কেবলই যোজন দূরে হায়! সেকি আমার বিলাসিতা! সেকি বাতুলতা মাত্র! বিবর্তিত…

0
Read Moreঅনন্য

কোন এক মানবীকে

এমন মুখশ্রী আমি কোনদিনও দেখিনি আগে; উদাস করা, ভরা পূর্ণিমার চাঁদ যেন কবিতার মত কথা কয়। চিরায়ত নৈঃশব্দে, হাসিমাখা সৌম্য অবয়বে, ঠিক যেন দেবী আফ্রোদিতি; চির নমস্য, চির কাম্য চঞ্চল বিশ্ব-যৌবনকূলে উত্তপ্ত যৌবন তলে নিভৃতে জ্বলে যেন উন্মুখ কামনার লেলিহান…

0
Read Moreকোন এক মানবীকে

স্বৈরাচারি প্রজা

আমিও হতে পারি এক সৈনিক আজ কেবলই স্বপ্নচারি আমিও হতে পারি ডামি এক রাজা নিতান্তই গল্পভারী কিন্তু না-না-না, আমি তা হবো না আমি কি হতে পারি? আমি আজ হতে পারি কোন এক প্রজা বিরল সে স্বৈরাচারি

0
Read Moreস্বৈরাচারি প্রজা

জলদা সুন্দরীর কবিতা

পাঁকে আঙুল ডুবে যায় হাঁসের মতো খুঁজে ফিরে আহার শাড়ির পেছনের আঁচলের পুটলিতে গুগলি রাখে পুরে দু- চারটি কাঁকড়া রাখে সামনের আঁচলে বুক থাকে তার অনেকটাই অনাবৃত পেটে আগুন রূপে আগুন কী করে চলে সুন্দরী জল্দার পরান মাটির কুঁড়ে ঘরের…

0
Read Moreজলদা সুন্দরীর কবিতা

পাগলামী ও হাততালি

পৃথিবীতে আদৌ কি কবি বলে কেউ আছে? আসলে কোনদিন কোন আবেগের ছলে হয়ত কেউ ‘কবি’ নামটা দিয়ে ছিল; অনেকেই তো তাকে পাগল বলে এমনকি জমিনের আকাশের মহান যিনি। তবে একথা সত‍্য- যিনি বেশি পাগলামী করেন শুধুই তিনি বেশিবেশি হাততালি পান…

0
Read Moreপাগলামী ও হাততালি