বাংলা কবিতা

আমার দেখা আজব ঘুমের রাজ্য (মিনি কবিতা)

ঘুমিয়ে আছে দুর্বাঘাস, চাঁদের আলো, রাতের হাওয়া ঘুমিয়ে আছে জলের স্রোত, ঘুমায় মাঝির নৌকা বাওয়া ঘুমিয়ে আছে ফুলের কুঁড়ি,পাতার বাঁশি পাখির কূজন  ঘুমিয়ে আছে ভাবনাগুলি, কথার ছন্দ, সুরের ভূবন ঘুমিয়ে আছে স্বপ্নগুলি, জ্ঞাতিবোধ আর কথার মালা ঘুমিয়ে আছে অচিন সুখে মনের ব্যথা বুকের জ্বালা ঘুমিয়ে আছে জাগার সুখও, মরার খুশি, হারার হাসি ঘুমিয়ে আছে এই জনমের দোঁহের ভাল বাসাবাসি ঘুমিয়ে আছে উর্ধলোকে আকাশভরা চন্দ্রতারা  … … … … … … … … … … … … … … মর্ত্যলোকে ঘুমায় জাতি! জেগে আছে জাগার যারা! (ডিসেম্বর ২০২৩, ঢাকা)

0
Read Moreআমার দেখা আজব ঘুমের রাজ্য (মিনি কবিতা)

কিংশুক নগরী ও আমি

বহুদূর থেকে এসেছি আমি যেন কোন এক ইবনে বতুতা এই স্বপ্নের কিংশুক নগরীতে একা; দুচোখের তারায় কিছু ব‍্যতিক্রমী ছবি এঁকে নিব আর একে একে খুলে দিব আমার এ হৃদয়ের, মনের, মগজের সবগুলি দুয়ার এঁকে নিব সুলতানের ‘মৎস্য শিকার’ অথবা চেরিকোর…

0
Read Moreকিংশুক নগরী ও আমি

আর কত খেলবি

হে, অদেখা স্বত্ত্বা, আর কত খেলবি! চাতুরির জাল তোর আর কত মেলবি? আকাশ থেকে ঢিল পড়ে চারিদিকে বায়ু নড়ে পাতা পড়ে, পাতা পড়ে টোকাইরা ছুটে আসে দানবীয় উল্লাসে বস্তায় ভরেভরে বহ্নুৎসব করে হিংসার আগুন তোর আর কত জালবি! হে, অদেখা…

0
Read Moreআর কত খেলবি

আমি জানতে চাই

এই অচেনা এক বর্ণচোরা সভ‍্যতা-শাসিত, নিতান্ত শোষিত নিস্পেষিত, রোদের দ্রোহে ভাজা বালুর ন‍্যায় বড্ড বেশি বিধ্বস্ত, এই আমি আজ জানতে চাই- আদিম মানুষ থেকে ঠিক কতটাই দূরে আছি আমরা। পৃথিবীর তাবৎ রূপান্তরিত শিলা খুঁড়ে খুঁড়ে সেই গভীরের আদিম ফসিল-মানুষের অণু-পরমাণু…

0
Read Moreআমি জানতে চাই

মা

তুমি তো আলো, তুমি তো ছায়া, তুমি যে জীবন, মায়ের মায়া। তোমার কোলে দোলনা দুলে, শান্তি পায় প্রাণ, ঘুম এসে ভুলে। তোমার হাসি সূর্যের আলো, তোমার স্নেহে পৃথিবী ভালো। তুমি আকাশ, তুমি যে বাতাস, তোমার স্পর্শে সব কিছু স্বস্তি থাকে…

0
Read Moreমা

৬০ বছর বয়সে

৬০ বছর পেরিয়ে, আজও মনে পড়ে, যতদিন ছিলাম তরুণ, ছিল স্বপ্ন ভরা বর্ণালী। মুখে হাসি, বুকের মধ্যে তীব্র আশা, তবুও আজ, সময়ের কাছে সবই শূন্য লাগে। সে দিনগুলো ছিল কত সুখের, কত দুঃখের, স্মৃতির নদী বয়ে চলেছিল নিরবধি। হাসির মাঝে…

0
Read More৬০ বছর বয়সে

শ্রী

তোমার নামের প্রথম অক্ষর যেন পূর্ণিমার আলো, যেখানে ভালোবাসা খেলে গভীর এক ঢালু তালো। শ্রী—তোমার নামের মাঝে লুকানো এক সুধা, যেন নদীর কলধ্বনি, নির্জন বনের মধু স্নিগ্ধ পুষ্পকথা। তোমার চুলের ঘন কালো অরণ্যে আমি হারাই, সেখানে প্রতিটি রাত যেন এক…

0
Read Moreশ্রী

মাথায় অনেক প্রশ্ন

আসলে কি আমরা দিশাহারা বাতাসের মত এক ভুল পথে চলেছি বরাবরই? যত কথা হয়েছে বলা কিংবা না বলা, সবই কি ভুল বলেছি এতকাল? প্রশ্ন জাগে-আমরা কি ভুল কিছু চেয়েছিলাম ভুল কিছু ভেবে? নাকি আদৌ কিছু হয়নি চাওয়া, যে যার মতো…

0
Read Moreমাথায় অনেক প্রশ্ন

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।