অসমাপ্ত খেলাঘর

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

অমাবস্যার রাতে মরে গেছে যে নক্ষত্র ,

বট বনের আগে,

তাকে ছাড়াই শেষবার পালিয়েছি আমি,

খেলাঘর অসমাপ্ত রেখে,

আঁধারের আলোয় ডুবে আছে মোর খেলাঘর ,

কদম গাছের তলে,

বাঁশঝাড়ের ঘ্রানে চাঁদ জোছনা হারিয়েছে যেথায় ,

সেই মেঠো পথে পুঁই কেঁদে ফেরে,

তুষারের মত কদমের পাপড়ি ঝরে কালীদহের বুকে,

সেই দহে ফেলে এসেছি অনেকগুলো ডুবসাঁতার,

খেলাঘরের চারপাশে ঘোরে পুরনো গাঙচিল,

কন্ঠে প্রতিশোধের চীৎকার,

মাতালের মত পিছু নেয় সংশপ্তক বাতাস,

আর আমি শুনতে পাই খেলাঘরের শেষ নিঃশ্বাস,

অসমাপ্ত রেখেই ফিরেছি আমি নিশুতিকে নিয়ে,

আমার খেলাঘর,

চোখ  বন্ধ করে কতকাল গুণেছি ঝড়,

কালবোশেখীর ঘুর্ণিতে শতবার ভেঙ্গেছে খেলাঘর,

আবার সাজিয়েছি পুঁই ডাটা দিয়ে,

নক্ষত্রকে সাথে নিয়ে,

গাঙচিলের মিছিলে ছিনিয়ে নেয়া সুখ,

আর কদমে বেশ ছিলাম আমি,

ছিনিয়ে নেয়া সুখের গন্ধে ওরা পিছু ছাড়ে না,

ডেকে চলে অমাবস্যা ছিড়ে খুঁড়ে,

শেষবার পালিয়েছি আমি নক্ষত্রকে না নিয়ে

অসমাপ্ত থেকে গেছে মৃত খেলাঘর।

0

Publication author

0
Comments: 5Publics: 24Registration: 21-07-2020
Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
লক্ষ্মণ ভাণ্ডারী
5 years ago

সুন্দর উপস্থাপনা। কাব্যিকতায় মুগ্ধ হলাম।
বিষয়বস্তু অসাধারণ। প্রিয়কবিকে শুভেচ্ছা জানাই।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
জয়গরু।

0
লক্ষ্মণ ভাণ্ডারী

টাইপিং জনিত ত্রুটির জন্য মার্জনা চাইছি।
জয়গরু > জয়গুরু হবে।

0

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।