প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

শিরোনাম :- কথা রাখো নি
সৃজন :- বিশ্বানন্দ চ্যাটার্জী
তারিখ :- ইং ১৮-০৫-২০২৪

কথা দিয়ে তুমি রাখলে না কথা
তাই আজ অভিমানে –
ভুলতে চেয়েছি তোমায়
এবার রইবো আপন মনে ।

এক সমুদ্র নোনা জল শুধু
থাকুক আমার চোখে –
ঝরতে দেবো না একটি বিন্দু
হৃদয়হীনার বুকে ।

উপহার দিয়ে গেলাম তোমায়
আমার সকল সুখ –
ভালো থেকো তুমি দেখতে চাই না
স্বার্থপরের মুখ।

ধূলো জমে থাকা স্মৃতিগুলো যেন
বিষাদের কালো মেঘ –
ঝড়ে উড়ে যাক বৃষ্টি নামুক
ধূয়ে দিক সব খেদ ।

মহা সুখে তুমি থাকতেই পারো
কিছু নাহি আসে যায় –
ফিরে চাহিবো না ছড়াবো না ঘৃণা
বিবেকের হীনতায়!

সুখের সাগরে ভেসে যাও তুমি
সময় যাক্ না থেমে –
আমার লেখণী শান্তি খুঁজবে
কবিতার প্রাঙ্গণে !!

( কপিরাইট সংরক্ষিত )

0

Publication author

0
জন্ম:-২৬/০৩/১৯৫২
পেশা:-অবসর প্রাপ্ত (মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ)
জন্মস্থান:-গ্রাম:-চন্ডিরামপুর
ডাকঘর:-বিরহী
থানা:-হরিণঘাটা
জেলা:-নদীয়া
( পশ্চিমবঙ্গ )
বর্তমান নিবাস:-শিলিগুড়ি (প.ব.)
Comments: 15Publics: 18Registration: 16-02-2025
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।