![]()
গভীর রাতে অন্ধকার আর একটা মৃত সত্তা
তোমার শ্বাসের মিষ্টি গন্ধের মুগ্ধতা
কল্পনার আঙিনায় সুপ্ত তোমার প্রেম
তবুও তুমি আমার বৃত্তেই আঁকা
তুমি নেই !!!!!
মহাশূন্যে যে বৃত্ত একে বলেছিলাম তুমি আমার
আজ তা হারিয়ে কল্পনা থেকেও মুছে গেছে
শুধু রয়ে গেছে ক্লান্ত অসীম ভালবাসা আমার তোমার প্রতি
ঝাঁক ঝাঁক কল্পনাই তুমি আর আমি প্রেমিক
ঘুম ভাঙলেই আবার সব শূন্য
আবার তোমার জন্য গভীর রাতের অপেক্ষা
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)