ঘুমকুমারী রাজকন্যা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

সাঁঝেরবেলায় মোহময়ী আলো-আধারীর খেলা

নব্য আবেশে দোদুল্যমান কল্পনার ভেলা

জাগতিক কল্পছায়ায় নিদারুণ প্রতীক্ষার অবসান

নান্দনিকাতার পূর্ণতায় প্রিয় তোমারই আহ্বান।

 

কভু কল্পরাজ্যে যেন অস্থির বিচরণ করি

রিক্তহৃদে নিদ্রাতীত স্বপ্নবাষ্প তরী

মরীচিকায় রূপবন্দনায় প্রিয় তোমাকেই স্মরি।।

 

রিনিঝিনি অনুরণে স্বপ্নরাজ্য আরোহণ

তিতিক্ষার নির্বাসনে ঘুমরাজ্যে উৎসারণ

কাব্যিক রাজকন্যা ওগো তোমার আমন্ত্রণ…

0

Publication author

0
নৈশব্দের দেয়ালে ভাঙ্গে যত সুবচনেরর নিশ্চুপ আর্তনাদ, নিষ্পলক চেয়ে রই তত বিরহ ব্যবচ্ছেদ অন্তর্ঘাত!!!
Comments: 0Publics: 9Registration: 19-10-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।