![]()
কিছু কুয়াশা আটকে আছে ঝোপঝাড় গাছেদের মাঝে
বার বার চোখ টানে গাছ পেরিয়ে দাঁড়িয়ে থাকা সাদা মার্বেল তাজ-এ,
শীতের সকাল মোহময়ী করে, কুয়াশা ঘেরা, চকমকি সাজ
মহান এ গম্বুজ চেয়েছিলো বানাতে কোনো এক মহারাজ,
দুনিয়া জোড়া কত চোখ চেয়ে দেখছে এ অদ্ভুত দৃশ্য
কুয়াশা মাখা গাছেদের মাঝে যে তাজ অস্পৃশ্য,
না জানি কত কঠোর ইতিহাসের ফল আজও দাঁড়িয়ে আছে
শুধু, কিছু কুয়াশা আটকে গেছে ঝোপঝাড় গাছেদের খাঁজে ||
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)