নতুন করে (Natun Kore)

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

নতুন করে
কলমে — সুব্রত পণ্ডিত

যদি আবার জন্ম হয়—
নতুন করে,
নতুন করে,
নতুন করে…

তবে পুরোনো কোনো গল্পে ফিরব না।
সেই চোখের দৃষ্টি, সেই ঠোঁটের প্রতিশ্রুতি—
কিছুই চাইব না।
পুরোনো স্মৃতি, পুরোনো মুখ— কিছুই রাখব না।

পৃথিবী যদি তখনও বাসযোগ্য থাকে,
তাহলে এখানেই ফিরব আবার—
একটু ভালো মানুষ হয়ে,
একটু কম ভুল নিয়ে,
একটু কম আশা নিয়ে,
একটু কম অভিমান নিয়ে,
বুকে একটু বেশি ভালোবাসা নিয়ে,
একটু বেশি আলো নিয়ে।

নীরবতা তখনও হয়তো থাকবে,
বিষের মতো জ্বালাময়—
তবু ভুলে যাব সব পুরোনো দাগগুলো।

আর যদি এই ধরণী ততদিনে ক্লান্ত,
ধূসর, ধ্বংস হয়ে যায়…
তবু আমি কোথাও না কোথাও গড়ব নতুন সংসার—
নতুন বাবা-মা, নতুন সন্তান, নতুন পরিচয়,
নতুন ভালোবাসা, নতুন পথ, নিঃশব্দ দিশা।
নতুন করে গড়ব জীবনের ভাষা আর আশা।

নতুন প্রেমিক, নতুন বউ, নতুন সংসার—
মিথ্যে নয়, থাকবে শুধু আদর,
যার নামের প্রতিধ্বনিতে নিঃশব্দে বয়ে যাবে বাতাস।

নতুন সকাল, নতুন সূর্য,
নতুন আলোয় নতুন ভোরে জেগে উঠব আমি—
যেখানে মেঘে আঁকা থাকবে মুক্তির নকশা।
নতুন স্বপ্নে, নতুন ডানায় লিখব নতুন ভূমিকা,
যার প্রতিটি শব্দই হবে—
খুব, খুব, খুবই দামি।

অভিনয়ে, এই দহনে, এই ধোঁয়াটে ভিড়ে—
আমার মনের গুহায় গুহায়,
সবই যেন নিজ নিজ ভূমিকায় অনন্য।

নতুন করে…
সব হারিয়ে নয়,
সব বুঝে, সব জেনে—

পরজনমে—
যদি তুমিও আমায় চাও,
তবে আমিও তোমায় পেতে চাই—

নতুন ভবিষ্যৎ নিয়ে,
নতুন আলো নিয়ে,
যেখানে পৃথিবী মানে কেবল বেঁচে থাকা নয়—
বাঁচিয়ে রাখা।

হ্যাঁ— আমি আবার জন্ম নিতে চাই,
নতুন করে,
নতুন করে,
নতুন করে…

0

Publication author

0
গ্রাম- ধলহরা, ডাকঘর- নেকুড়সেনী, থানা- দাঁতন, জেলা- পশ্চিম মেদিনীপুর, পিন- ৭২১৪৫১
Comments: 0Publics: 90Registration: 24-10-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।