পথে হল দেরি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

যদি চলার পথে

কিছু কথা বলতে গিয়ে

পথে হয়ে যায় দেরি,

প্রকৃতি কে দেখতে গিয়ে

মনের মাঝে সাজিয়ে ফেলেছি

অজানা কত বইয়ের পাতাকে।

একদিন এই বই -এর পাতা খুলতে গিয়ে

নজর কেড়েছে একটা অজানা ছবি

পাহাড়ি ঝর্ণার বুক থেকে

বয়ে চলেছে জলরাশির স্রোত

ভাসিয়ে নিয়ে চলছে

মনের সমস্ত চাওয়া পাওয়া কে।

উষ্ণ মরুভূমির বালি দেখে

মনে হয়েছে মরীচিকার ছবি

উটের পিঠে চলতে গিয়ে

পার করে ফেলেছি জীবনের ভূমি

বালুঝড়ের মুখে পড়েছি যখন

বুঝেছি তখন কারাগারের খবর।

গোলাপের পাপড়ি থেকে

সুরভী খুঁজেছি কত

হঠাৎ ঝরো বাতাস এসে

গ্রীষ্মের উষ্ণ রোদে

জীবন হারিয়ে গেছে,

নষ্ট করেছে তাকে।

 

১৯/০৫/২০২০

 

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।