![]()
একটুখানি বৃষ্টি চাই ইরি খেতের ডোবায়
ঘাসে জঙ্গলে আইলে আর মাটির শরীরে,
পুকুরের ঘাটে আর শুষ্ক গাছের শাখায়
বৃষ্টি চাই একটুখানি বৃষ্টি এলে ধীরে ধীরে।
বহুদিন বৃষ্টি নেই বহুদিন আছে খরা
বহুদিন শুষ্ক ত্বকে মাঠে ঘাটে বরাবর
বহুদিন জলহীন তৃষ্ণার্ত ঠোঁটের সব
বৃক্ষের বনের আর তরুলতা মুখ পরা।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)