যতটুকু বোঝো নি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

শিরোনাম:- যতটুকু বোঝো নি
সৃজন:- বিশ্বানন্দ চ্যাটার্জী
তারিখ:- ইং ০৭/০২/২০২৫

তোমরা সবাই কত কি না জানো !
সে জন্য তো তোমরা ভীষণ দামী ।
শুধু যতটুকু বোঝো নি তোমরা –
ওই সামান্য মানুষটুকু আমি ।

ভেবেছিলাম হবে না আর ফেরা !
চিড় ধরেছিল আত্মবিশ্বাসে –
চোরা বালির মৃত্যু ফাঁদ এ যেন !
তা হোক – তবু হার মানবো কেন ?

একদিন তো সবাই থেমে যায় ।
তা বলে কি হেরেই বিদায় নেবো ?
বেলাশেষের এই যে অগৌরব –
লড়াই ছাড়া কেন মে‌নে নেব ?

তার চেয়ে তো রুখে দাঁড়ানো ভালো –
হোক না শুরু একটা জোর লড়াই !
নিজেকে তো প্রমাণ করতে হবে –
অন্তত তার ছাপ টা রেখে যাই।

তারপর নয় আপন মনে রবো –
ভেতর পানে দেখবো নয়ন মেলে ।
পরম ধন যদি সেথায় পাই –
সে ধন নিয়ে থাকবো জগৎ ভুলে ।।

( কপিরাইট সংরক্ষিত )

0

Publication author

0
জন্ম:-২৬/০৩/১৯৫২
পেশা:-অবসর প্রাপ্ত (মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ)
জন্মস্থান:-গ্রাম:-চন্ডিরামপুর
ডাকঘর:-বিরহী
থানা:-হরিণঘাটা
জেলা:-নদীয়া
( পশ্চিমবঙ্গ )
বর্তমান নিবাস:-শিলিগুড়ি (প.ব.)
Comments: 15Publics: 18Registration: 16-02-2025
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।