সত্যি মিথ্যে

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

তোমার সব সত্যি কথা মেনে নেওয়ার সাহস আমার আর নেই,
তাই শান্তি পাই জেনেশুনে তোমার মিথ্যের সেঁজুতি আড়চোখে সাজিয়েই…
জানি তুমি আমার নও তাও তোমায় ঘিরে স্বপ্ন দেখি,
আমার প্রিয় নীল রং হারিয়েছে অভাবে তাই রক্তলেখায় তোমায় আঁকি |
তুমি প্রেম, তুমি ঈর্ষা, তুমি দলিতের প্রতিবাদের আশা ,
তুমি বৈভব, তুমি ইচ্ছে, তুমি বেকার প্রেমিকের রোষানলের ভাষা |
গ্রীষ্ম-বর্ষা- হেমন্তের বদল তুমি আর বসন্ত প্রেমের নীল রঙা মুখ,
যৌবনের ফিঁকে হওয়া প্রাণ তুমি তবু তোমাতেই খুঁজি অলীক সব সুখ |
আমি সেই নির্বাক পথযাত্রী তোমায় আলখাল্লার আড়ালে চেয়ে কাটাই,
কখনো কখনো আমি ভীষণ কবি কল্পনার দুনিয়ায় তোমাকে সাজাই,
বাস্তবের রূঢ় চেহারায় ভয় খুব তাই সততা পচে ভাবনার নেপথ্যে,
আমার আমিও তাতেই খুশি জানি যদিও সবটাই মিথ্যে |

0

Publication author

0
কবি প্রসেনজিৎ রায়ের জন্ম ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যে | কবি শ্রীযুক্ত প্রাণেশ রায় ও শ্রীমতি চঞ্চলা রায়ের একমাত্র পুত্র | কবির স্ত্রী বর্ণালী দে | কবি ত্রিপুরা আরক্ষা বিভাগের আধিকারিক | কবি মূলত বাংলা ও ইংরেজীতে কবিতা লিখেন | বাংলায় গল্প ও নাটকও লিখেছেন
Comments: 0Publics: 11Registration: 18-06-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted