![]()
হয়ো না অবুঝ
কলমে- সুব্রত পন্ডিত
কেউ যদি বলে, “করো এটা”,
নিজের মনকে জিজ্ঞেস করো—
“কেন করব? কী হবে এতে?”
বিবেক দিয়ে হিসাব ধরো।
সব গল্প কি খবর হয়?
সব কান্না কি ছাপে পাতা?
কিছু শোক তো ঘরের ভিতর
বয়ে চলে দিন-রাত।
এসো আজ শপথ করি—
আর নয় অন্ধ বিশ্বাস,
জ্ঞান দিয়ে করি প্রতিটি কাজ,
নিরাপদ হোক নিশ্বাস।
সমাজ বাঁচাই, সংস্কৃতি বাঁচাই
সচেতনতায় পথ সাজাই।
মাটি বাঁচুক, প্রকৃতি বাঁচুক,
মানুষ বাঁচুক—এই তো চাই।
ফসল হোক নিরাপদ,
মাটি হোক সবুজ,
মানুষের জীবন মূল্যবান,
আর হয়ো না অবুঝ।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)