হিমেল রাতের কাব্য

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

কবিতা:- হিমেল রাতের কাব্য
সৃজন:- বিশ্বানন্দ চ্যাটার্জী
তারিখ:- ইং ২২-১২-২০২৪

মন ভোমরা বিদ্রোহী হয়
মুক্তি পেতে –
গুণ্-গুণ্-গুণ্-কানাকানি
ফুলের সাথে ,
ইচ্ছে ভ্রমর জীবনটাকে
রাঙিয়ে নেবে –
আজকে না হয় সব কিছু
হোক অন্য ভাবে ।

ঝিরি ঝিরি ইলশে গুঁড়ি
বৃষ্টি নামুক –
গরম কফির পেয়ালাতে
আলতো চুমুক ,
বৃষ্টি নামুক শীতের সাঁঝে
বৃষ্টি নামুক –
খিচুড়ি আর ইলিশ ভাজায়
ফিষ্টি জমুক ।

ঘুমকে বলি আজকে তুমি
না-ই বা এলে –
বেশ তো হবে জোনাকিদের
সঙ্গ পেলে ,
ওদের নিয়ে ছন্দ বাণীর
গাঁথবো মালা –
হিমেল রাতের কবিতাতেই
ভাসাই ভেলা ।।

(কপিরাইট সংরক্ষিত)

0

Publication author

0
জন্ম:-২৬/০৩/১৯৫২
পেশা:-অবসর প্রাপ্ত (মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ)
জন্মস্থান:-গ্রাম:-চন্ডিরামপুর
ডাকঘর:-বিরহী
থানা:-হরিণঘাটা
জেলা:-নদীয়া
( পশ্চিমবঙ্গ )
বর্তমান নিবাস:-শিলিগুড়ি (প.ব.)
Comments: 15Publics: 18Registration: 16-02-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।