তারায় ভরা রাত

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

জীবন সীমিত, মরণ কোন খানে নিয়ে যায়?

বর্ণনা আছে রজনীর অজস্র সুপ্রভ তারায়।

অনবদ্য রচনা পাঠ করে শিল্পীর গভীর দৃষ্টি

রঙতেল থেকে জন্ম দেয় এক বিকল্প সৃষ্টি।

অনন্ত আলোকের মৃত্যুহীন সংসার আকাশে

সামান্য এ অস্তিত্ব অনন্তের চিরস্রোতে ভাসে।

অস্তিত্ব মৃত্যুভেদী, তার আরেক মাত্রা আনিয়ে

নক্ষত্রে ভরা রাত ক্যানভাসে দিয়েছে জানিয়ে।

অসীমিত প্রাণ যেই রক্তমাংসের খোলস ছাড়ায়

পলকা এই অস্তিত্ব সুনিশ্চিত আলোজন্ম পায়।

শিল্পীর দেহ নশ্বর, অমর ছবিখানি গেছে থেকে

না ফুরনো আলোর প্রবাহকে রেখেছেন এঁকে।

0

Publication author

1
আমার নাম শুভশ্রী রায়। জন্ম ১২ জানুয়ারি, ১৯৭১ কলকাতা শহরে। পনেরো ষোল বছর বয়স থেকে কবিতা লিখছি। সেই অবুঝ কৈশোরে যতটা আগ্রহ নিয়ে লিখতাম, এখনো ততটাই আগ্রহ নিয়ে লিখি। কবিতার প্রতি আমার ভালোবাসা কোনো দিন কমবে না।
Comments: 1Publics: 121Registration: 28-02-2022
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
এ কে দাস মৃদুল
4 years ago

মনোমুগ্ধকর অনুভূতির বেশ চমৎকার একটি কবিতা ।। শুভ কামনা নিরন্তর

0

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।