একটু প্রশান্তি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

একটু প্রশান্তি
হাকিকুর রহমান

স্বপ্নগুলোকে ধুয়ে মুছে
হ্যাঙ্গারে ঝুলিয়ে, নেড়ে দিয়েছি
সোনা রোদ্দুরে।

চৈত্রের শেষে, পড়ন্ত বিকেলে
জীবনের স্থাপত্যগুলোর বিবেচনায়
স্বপ্নগুলোকে বড় ন্যাড়া মনে হয়।

মনে হয়, সর্দি জ্বরে ভুগছে।
তাই ওগুলোকে একটা নতুন মোড়কে
বাঁধার জন্যে, ধুয়ে দিলাম।

জানি আমি, শলতেহীন প্রদীপের মতো
ওগুলোর আর ঝাঁঝ নেই।
তবুও একফালি চাঁদের মতো,
কিম্বা, একফালি তরমুজের মতো
ভালোবাসি তাদেরে।

দেবে কি তারা
কোনও এক কালে, ক্ষণিকের তরে
একটু প্রশান্তি!

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।