অপেক্ষা না উপেক্ষা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

অপেক্ষা না উপেক্ষা
-তন্ময় দত্ত মিশু

হুট করে আসা হিমেল হাওয়া,
স্তব্ধ বিকেলে নিঃশব্দ চাহনি,
কোথাও কিছু নেই, সবদিক ফাঁকা,
তবুও সে বসে আছে, অপেক্ষায়।
রোজকার মত আজও সে এসেছে
পৃথিবীর সবচেয়ে নির্জনতম জায়গায়।
কোলাহল থেকে বহু দূরে
নিরব সুরে সে গেয়ে চলেছে
হাজার হাজার অদৃশ্য দর্শকের মাঝে।
সে কি তালি, উল্লাস, গলাফাটানো চিৎকার
সে শুনছে সব, দেখছে সব, বুঝছে সব
এ মায়া কাটিয়ে চলে যাওয়া অসম্ভব
সে জানছে সব।
এ মায়া প্রতিটা জীবিত স্পন্দনের,
যারা ছিল এখানে একসময়,
আজও তারা আছে সবসময়।
কি নিদারুণভাবে,
সে সবকিছু উপেক্ষা করে বসে আছে।

0

Publication author

0
তন্ময় দত্ত মিশু হলেন বাংলাদেশের একজন সমসাময়িক তরুণ কবি ও লেখক।
Comments: 0Publics: 9Registration: 24-05-2026
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।