চন্দ্রমল্লিকার কলি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

পথের ধুলাতে লুটায়ে পড়ে আছে
চন্দ্রমল্লিকার কলি,
ব্যথীত মনেতে কুড়ায়ে তাহারে
হৃদয়ের কথা বলি।

বনের পাখিরে অনুনয় করি
ধীরেতে গাওহে গান
দখিন হাওয়া তুমি ধীরে বহো
নন্দিত হউক প্রাণ।

কোথাযে কাঁদিছে কোন বিরহী
শুকায়না আঁখিজল
আঁধারে ঢাঁকিছে অবয়বখানি
বারি ঝরে ছলোছল।

প্রভাতেরো রবি উঠেনিকো আজি
মেঘেরা ঢাঁকিছে গগন
আশা-নিরাশার দোলাতে দুলিয়া
হুতাসে কাটিছে লগন।

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।